Saturday, 19 October 2013

কোপা সামসু

সামসু কোপাচ্ছে। প্রতিটা কোপ সঠিক জায়গায়। সব ধরনের অস্ত্রের ব্যবহার ঠিক ভাবে জানা আছে। গোস্ত কাটতে কোন অস্ত্র আর হাড্ডি কাটতে কোন অস্ত্র, এটা একেবারে মুখস্ত। হাড্ডি কাটতে কতটা জোরে হাত চালাতে হবে আর গোস্তের উপর কিভাবে চালাতে হবে সব জানা। প্রতিভাবান লোক ছাড়া এ শিল্প রপ্ত করা সম্ভব না। জিজ্ঞাস করলাম ' ভাই, আপনে কোন গোস্তের দোকানে কাজ করেন ?'

সামসু - করি আর কি।
আমি - করি আর কি মানে কি... আমাদের এলাকায় তো দেখি নাই কখনো। কোন এলাকায় এটাই জানতে চাচ্ছি।.
সামসু - আমি রিক্সা চালাই
আমি - তার মানে আপনি ঈদ উপলক্ষ্যে এই কাজে নামসেন। ..
সামসু - হু। কামাই ভালো
আমি - শিখলেন কার কাছে ?
সামসু - ভাইজান, এমন কঠিন কিসু না। .. আমাগো বস্তিতে থাকে আলামিন, ওই আলামিন পোলাটার অনেক জানাসনা বড় বড় লোকজন আসে, অর বুইনের জামাই বাজারে মাংসের দোকানে কসাই এর সারগেত। নাম হইলো কালাম। ঈদ আইলে কালাম কয়েকজন নিয়া দল বানায়। আলামিন আমারে ওই দলে কাম করতে নিয়া যায়। হেইখানেরথে শিখসি। দুই বসর দেখসি, এইবার নিজে দল বানাইসি।
আমি - দুই বসর মানে তো মাত্র দুইটা কোরবানির ঈদ? মানে দুইদিন ?
সামসু - হু

হায়রে প্রতিভাবান বাঙালি, দুইদিন দেইখাই তিনদিনে সঠিক ভাবে কোপাইলি। ....

এই সামসু, আলামিন, কালাম এরাই আমাদের দেশের মেজরিটি। ওদের প্রয়োজন মিটবে এমন কোনো কাজে যদি এরা হাত দেয়, ঠিকই করে ফেলে। এদের বেশির ভাগ অশিক্ষার অন্ধকারে। গতানুগতিক ভাবে বলছিনা যে এদের শিক্ষিত করতে হবে। এরা যেভাবেই আছে, একটু লাইন দেখায়ে দিতে পারলেই হলো। .. একটু লক্ষ্য করলে দেখা যাবে , আপনার আসে পাশের এই সামসুরা, একই লোক আজকে রিকশাওলা, দুইদিনপর মুদি দোকানদার, এর পর মুরগিওলা অথবা ডিশ বা ইন্টারনেট সার্ভিস এর লাইনম্যান। এরা আমাদের মত কোনো স্পেশাল ডিগ্রী নিয়া, একই কাটাগরীতে চাকুরী বা ব্যবসা করে না। এরা আপনার আমার চেয়ে বেশি প্রতিভাবান ... ? ভাবতে কষ্ট হচ্ছে ? আরে না না। ..অনেক হিসেব বাকি ..... যাইহোক এরা অলরাউন্ডার, মাল্টিটেলেন্ট .. সব পারদর্শি জেমস বন্ড। সামসু 007 .

No comments:

Post a Comment