কেউ
কেউ ফটো তোলে ফেসবুক এ শেয়ার করার জন্য । ফেসবুকের জন্ম যদি না হতো তাহলে
আমাদের নিজেদের কে সাজিয়ে গুছিয়ে সবার সামনে পেশ করার অভ্যাস হয়ত অন্য ভাবে
আরও দেরিতে প্রকাশ পেত। ফেসবুক খুললে সব রকম খবর না জানলেও অন্তত বন্ধুদের
কে কে বিদেশ ভ্রমনে গেছে, কার কার বিবাহ বার্ষিকী অথবা নতুন সন্তানের আগমন
সংবাদ জানা যাবে। আর নিজেকে কোন ভাবে একটু সুন্দর লাগলে তো কথাই নেই,
বাকা-সজা আঙ্গেল ফটো। কোন কোন দম্পতি একজনের প্রতি অন্যজনের ভালবাসাটাও ফেসবুকে সবাইকে জানান দিয়ে প্রকাশ করে । যেভাবেই হোক, সবার মাঝখানে প্রতি সেকেন্ডে থাকার মজাটাই আলাদা ।
ব্রাজিলের লোকজনের পেজ দেখলে মনে হয় ফুটবল খেলা ছাড়া আর কোন কাজ ওদের দিয়ে হয় না। ড্রাগন না থাকলে লুঙ্গি পরা নেপাল আর ভুটানের মানুষদের পেজে কি থাকত কে জানে । ভারতীওদের পেজে সিনেমা, বউ শাশুড়ি একশন ভরা সিরিয়াল আর ক্রিকেট । আমেরিকান্, পাগলামির সীমা নাই ।
একমাত্র বাংলাদেশীদের পেজে দেখা যায়, অন্যের জন্য আকুল আবেদন “জীবন বাঁচাতে এগিয়ে আসুন”, “শীত বস্ত্র বিতরন”, “জাতীয় পতাকার বিশ্ব রেকর্ড” অথবা ধর্মীও কোন পোস্ট যেটা বার বার শেয়ার করলে অনেক শোয়াব পাওয়া যাবে । আপনার হোম পেজে লাস্ট কয়েকটা পোস্ট দেখলেই প্রমান পাবেন।
মার্ক জুকারবর্গ কি জানেন জাতি হিসাবে আমরা ফেসবুক কে কত সুন্দর ব্যবহার করতে জানি ?
“ ১০ম শুভ জন্মদিন ফেসবুক ” ... ইংরেজিতে না লিখলে কি মার্ক জুকারবর্গ ও তার দল বুঝবে,......
HAPPY BIRTHDAY TO FACEBOOK

No comments:
Post a Comment